POPULAR BD NEWS
Popular BD News Logo

আইসোলেশনে মারা গেলেন উচ্চংগার লিটন সূত্রধর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১৫, ২০২০ | সময়: ১:২৬ অপরাহ্ণ

আইসোলেশনে মারা গেলেন হাজীগঞ্জ উপজেলার উচ্চংগা গ্রামের লিটন সূত্রধর (৪০)। সে চাঁদপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তির কয়েক ঘন্টা পর মারা যান।

সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, লিটন সূত্রধর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে করোনার উপসর্গ নিয়ে চাঁদপুর সদর হাসপাতালে আসেন। অবস্থা খারাপ দেখে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ জুলাই বুধবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।

সূত্র আরো জানায়, মৃত্যুর পর লিটন সূত্রধরের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাকে স্বাস্থ্যবিধি মেনে দাহ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন