POPULAR BD NEWS
Popular BD News Logo

মঙ্গল শোভাযাত্রায় পহেলা বৈশাখকে বরণ করেছে রান্ধুনীমূড়া উবি

 মো. হোসেন বেপারী | প্রকাশিত: এপ্রিল ১৪, ২০২২ | সময়: ৩:৪৯ অপরাহ্ণ

করোনাভাইরাসজনিত মহামারির কারণে প্রায় দুই বছর পর সারা দেশে এবার বর্ণিল আয়োজনে হচ্ছে বাংলা নববর্ষ-১৪২৯ উদ্‌যাপন।

বৃহস্পতিবার সকালে বেলা বাড়ার সঙ্গে মঙ্গল শোভাযাত্রা দিয়ে বাংলা বছরের প্রথম দিনটি বরণ করে নেয় রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা। পহেলা বৈশাখকে ঘিরে সাংস্কৃতিক ও বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করে প্রতিষ্ঠানটি। বাংলা নববর্ষে অসাম্প্রদায়িক দিকটা ফুটে উঠে বাঙালির।

বাংলাদেশ, ভারত ও প্রবাসী বাঙালির মধ্যে প্রাণ-সঞ্চারিত হয়।পয়লা বৈশাখকে ঘিরে বেশ কিছু নতুন বিষয় সংযুক্ত হয়। বাঙালির এই উৎসব অসাধারণ বৈশিষ্ট্যময়। মঙ্গল শোভাযাত্রায় ওই সময় বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন