POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া সরকারি শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২ | সময়: ৭:৩০ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলা শহীদ স্মৃতি উচ্চ বালিকা বিদ্যালয়ে শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানা যায়। সরেজমিনে গিয়ে এবিষয়ে জানা যায় , ১৯৭২ইং সালে এই বিদ্যালয়টি স্থাপিত করা হয়েছে। উ

ক্ত বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন নূরজাহান বেগম। তিনি যোগদান করেন, ৩০/৪/২১ইং তারিখে এবং বদলি হয়ে চলে যান,০৫/৭/২১ইং তার পরে অত্ত স্কুলের সিনিয়র শিক্ষক হিসেবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে ছিলেন, মোসাস্মত রাবেয়া খানম তিনি দায়িত্ব পালন করেন,০৬/০৭/২১ইং তারিখে তার পরবর্তীতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন মোঃ শাহ এমরান,তিনি যোগদান করেন,২৭/০১/২২ইং তারিখে।এ বিষয়ে

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহ এমরান তার বক্তব্য বলেন,বিদ্যালয়ে শিক্ষকসংকটে আমাদের শিক্ষকদের মোট পোস্ট আছে মাত্র ৬জন কিন্তু দায়িত্ব পালন করছেন ৪জন সরকারি বিধি মোতাবেক ২টি পোস্ট শূন্য পদে খালি পরে রয়েছে। এছাড়াও খন্ড কালীন ভাবে ৩জন দায়িত্ব পালন করেন। আমাদের বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠ দানের জন্য শিক্ষক প্রয়োজন ১০থেকে ১২জন এজন্য শিক্ষকের অভাবে পাঠদান ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে বিদ্যালয়ের আমার আগে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন,নূরজাহান বেগম তিনি শিক্ষক সমিতির মহাপরিচালকের কার্যালয়ে চাঁদপুরের কৃতি সন্তান প্রফেসর মোহাম্মদ বেলাল হোসেন পরিচালক হিসেবে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা এর নিকট একটি লিখিত ও মৌখিক ভাবে বিদ্যালয়ে সমস্যা গুলো জানানো হয়েছে কিন্তু বিদ্যালয়ের এই সমস্যা আজও সামাধান না হওয়ায় বিদ্যালয়টি পরিচালনা করা খুবই কষ্টসাধ্য হয়ে পরেছে, এলাকার শতশত শিক্ষার্থীদ রা তাদের প্রকৃত শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হচ্ছে, এই অবস্থায় বিদ্যালয়ের শূন্য পদটি পূরণ করা হলে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদরা উপকৃত হবে ।

তাছাড়া ও সামনে শিক্ষার্থীদের এসএসসি পরীক্ষা তার জন্য গ্রুপের নিয়মিত ভাবে শিক্ষা ব্যবস্থা পালনে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি,সেই সাথে যেন দ্রুত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করে দেওয়া হয় তার জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করছি ।

এব্যাপারে কচুয়া মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশ্রাব আলী খাঁনের সাথে মুঠো ফোনে কথা বলে,তিনি জানান,বিষয় টি আমি অবগত আছি,শিক্ষার্থীদের পাঠদানের জন্য জরুরি ভাবে শিক্ষক নিয়োগের প্রয়োজন,আশা করি এর দ্রুত একটা সমাধান হবে বলে আমি বিশ্বাস রাখি।

E/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন