POPULAR BD NEWS
Popular BD News Logo

সকাল থেকে হঠাৎ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২ | সময়: ১২:৪৩ অপরাহ্ণ

বেতনভাতা নিয়ে দাবি পূরণ না হওয়ায় বুধবার ভোর থেকে হঠাৎ সারা দেশে ধর্মঘটের ডাক দিয়েছেন লোকোমাস্টার (ট্রেনচালক) ও বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা।

বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীসাধারণ।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী রেলওয়ের মহাব্যবস্থাপক (পশ্চিম) অসীম কুমার তালুকদার যুগান্তরকে জানান, যে কোনো কর্মসূচির অন্তত ৭২ ঘণ্টা আগে জানাতে হয়। ট্রেনচালকরা হঠাৎ করেই ভোর থেকে ধর্মঘটের ডাক দিলে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।

ধর্মঘটের বিষয়ে রেলওয়ে রাজস্ব বাস্তবায়ন ঐক্য পরিষদ গেটকিপার পূর্ব পশ্চিমের সমন্বয়কারী আল মামুন শেখ গণমাধ্যমকে বলেন, আমরা বহুদিন ধরে কয়েকটি দাবির জন্য আন্দোলন করে আসছি। দাবি বাস্তবায়ন না হওয়ায় রেলওয়ের রানিং স্টাফরা ট্রেন চলাচল বন্ধ রেখেছেন।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন