POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে এটিএম রফিকের স্মরণে ১শ পরিবার পেলো ইফতার সামগ্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২ | সময়: ১১:০৩ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার আহাম্মদপুর চৌরাস্তায় জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠাতা সভাপতি জননেতা লায়ন এটিএম রফিকের স্মরণে ১ শ পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্যে ছিল মুড়ি,ছোলা,খেজুর,ডাল,চিনি,আলুসহ অন্যান্য ইফতার সামগ্রী।

বাংলাদেশ জনশক্তির চেয়ারম্যান এটিনএম রাহাত মোহাম্মদ এর সহায়তায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, পল্লীটিভির চেয়ারম্যানের এডভাইজার জে এইচ টিপু, ৯ নং গন্ধব্যপুর (উ:) ইউপির প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হোসেন, ইউপি সদস্য হানিফ সর্দার, বিশিষ্ট্য ব্যবসায়ী মনির হোসেন প্রমূখ। ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব সমাজ সেবক সোহরাব হোসেন জিসান।

সবশেষে এটি এম রফিকের স্মরণে বিশেষ দোয়া করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন