POPULAR BD NEWS
Popular BD News Logo

সফরে কি রোজা ভাঙার অনুমতি আছে

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২২ | সময়: ৫:১৫ পূর্বাহ্ণ

প্রশ্ন: সফর অবস্থায় কি রোজা ভাঙার অনুমতি আছে?

উত্তর: শরয়ি সফরে রোজা না রাখার অনুমতি রয়েছে। তবে পরে এই রোজার কাজা আদায় করতে হবে।

উত্তম হচ্ছে শরয়ি সফরেও এই রুখসত (সুযোগ) অনুযায়ী আমল না করে রোজা রাখা। কেননা পরে কাজা আদায় করা হলেও তো রমজানের বরকত পাওয়া যাবে না।

এই মাসআলা কেউ কেউ এভাবে বলে থাকেন— ‘সফরের হালতে রোজা ভাঙা জায়েজ আছে।’ এভাবে বলা ঠিক নয়।

কেননা, এতে ধারণা হয় যে, সফর অবস্থায় রোজা আরম্ভ করার পরও তা ভেঙে ফেলা জায়েজ কিংবা রোজা শুরু করার পর সফরে রওনা হলে রোজা ভঙ্গ করা জায়েজ। অথচ এটা ঠিক নয়। রোজা শুরু করার পর তা ভঙ্গ করা জায়েজ নয়।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন