POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব দক্ষিণে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২ | সময়: ১০:৩৩ অপরাহ্ণ

মতলব দক্ষিণের নায়েরগাও রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়া খানকা শরীফ প্রাঙ্গণে মইনীয়া যুব ফোরামের উদ্যোগে ১১ এপ্রিল ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার প্রচার সম্পাদক মাওলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরী।

মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং মইনীয়া জাতীয় গণমাধ্যম ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক খলিফা শাহ মোঃ কামরুজ্জামান হারুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খলিফা শাহ মোঃ আব্দুল আউয়াল, খলিফা শাহ মোঃ আবদুর রহমান, খলিফা শাহ মোঃ আব্দুল মান্নান সরকার, খলিফা শাহ মোঃ শামসুল হক, খলিফা শাহ মোঃ আবদুর রহমান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম, নারায়ণপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সায়েদ মাষ্টার।

পরে সুমন মিয়া কে আহ্বায়ক, আবুল কালাম প্রধান, নুরুজ্জামান ভূঁইয়া, সোহেল রানা,উজ্জ্বল প্রধান, শরীফ হোসেনকে যুগ্ম আহ্বায়ক, আব্দুল মান্নান খান কে সদস্য সচিব, আব্দুল আজিজ, সেলিম মিয়া,আলী হোসেন প্রধান, তাজুল ইসলাম, আলমগীর হোসেন কে সদস্য করে, মতলব দক্ষিণ উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন