POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ভুয়া পুলিশ কর্মকর্তা ইয়াবাসহ গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১১, ২০২২ | সময়: ১২:৩৮ পূর্বাহ্ণ
হাজীগঞ্জে ভুয়া পুলিশ কর্মকর্তা মোঃ রাজন প্রকাশ এসআই রাজন(৩০) ও মোঃজিল্লুর রহমান প্রকাশ জিল্লু চোরা(৩৬) কে ইয়াবাসহ গ্রেফতার  করেছে থানা পুলিশ।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ এর নির্দেশে থানার উপপরিদর্শক ইউনুস মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে হাজীগঞ্জ টু রামগঞ্জ সড়কের মন্টু চৌধুরী বাড়ির ওভার ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে।
অভিযানে ভুয়া পুলিশ কর্মকর্তা মোঃ রাজন এর কাছ থেকে ৫০পিস ইয়াবা ও মোঃজিল্লুর রহমান জিল্লু চোরার কাছ থেকে ৫০পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়েছে।
অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ পপুলার বিডিনিউজকে বিষয়টি নিশ্চিত করে বলেন,  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন