POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে ইউপি সদস্যের বাবাকে হত্যার অভিযোগ

সুমন আহমেদ, মতলব উত্তর সংবাদদাতা | প্রকাশিত: এপ্রিল ১০, ২০২২ | সময়: ৯:৪৬ অপরাহ্ণ

মতলব উত্তরে কলাকান্দা ইউপির ৩নং ইউপি সদস্য মেহেদী হাসানের বাবা হাজী সিরাজুল হক বেপারিকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে তার পরিবার।

১০ এপ্রিল রবিবার বিকেলে ইউপি সদস্য মেহেদী হাসানের পিতা হাজী সিরাজুল হক বেপারি আছর নামাজের পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্য মসজিদের উদ্দেশ্য রওনা হয়। প্রতিমধ্যে একই গ্রামের আরিফ হোসেন ছৈয়ালসহ আরো কয়েকজন মিলে পূর্ব পরিকল্পিত ভাবে সিরাজুল হক বেপারিকে একা পেয়ে মারধর করে। পরে তার ডাক চিৎকারে এলাকাবাসীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহতের ভাই মোহাম্মদ আলী বেপারী বলেন, তার ভাইকে একা পেয়ে আরিফ ছৈয়াল ও তার লোকজন পিটিয়ে মেরে ফেলেছে।

নিহতের ছেলে ইউপি সদস্য মেহেদী হাসান বলেন, মোহনপুরের কাজী মতিনের প্রত্যক্ষ ইন্দনে আরিফ ছৈয়াল, লিটন ভূঁইয়া, গজল, গিয়াস উদ্দিন, শাওনসহ আরো কয়েকজন মিলে তার বাবাকে হত্যা করেছে।

তিনি আরো জানান, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আরিফ ছৈয়ালের সাথে বিরোধ ছিল। আরিফ ছৈয়ালের সাথে তার প্রতিদ্বন্দ্বিতা করে। এতে মেহেদী হাসান ইউপি সদস্য হিসেবে নির্বাচিত হয়।

কলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোবহান সরকার সুভা বলেন, পুলিশ কোন ব্যবস্থা না নেওয়ায় তারা এ হত্যাকান্ড করতে সাহস পেয়েছে।

খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান ও এসআই রমিজ উদ্দিন হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল রিপোর্ট করেন।

কর্তব্যরত চিকিৎসক ডা. মুফাট বলেন, ময়না তদন্তেরকিছু বলা যাচ্ছে না।

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাজাহান কামাল বলেন, ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণা করা হয়। পরে রির্পোট অনুযায়ী আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে। পপুলার বিডিনিউজ, মতলব উত্তর, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন