POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে আশ্রয়হীনদের মাঝে ৮টি ঘর উপহার দিবেন প্রধানমন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ | সময়: ৮:৪৯ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় এক যোগে চাঁদপুরে ভূমি ও আশ্রয়হীনদের মাঝে ঘর উপহার অনুষ্ঠান ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১০ মার্চ সকাল ১১ টায় উদ্বোধন করবেন।

পুলিশের সহযোগিতায় চাঁদপুরের ৮ উপজেলায় ১টি করে ভূমি ও আশ্রয়হীনদের মাঝে প্রায় ৩শতক ভূমিসহ ৮টি ঘরের চাবি প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর পর হস্তান্তর করা হবে বলে জানা যায়।

প্রতিটি ঘর ১শতক ভূমির উপর নির্মাণ করা হয়েছে জানা যায়, এতে ২টি বেডরুম ১টি ডাইনিং ও ১টি বারান্দা রয়েছে, টিন সেট এ দালান গুলো ছোট হলেও দৃষ্টিনন্দন।

চাঁদপুর মডেল থানার ওসি আব্দুর রশিদ জানায় চাঁদপুর সদরের যে ঘরটি দেয়া হবে তা নির্মাণ করা হয়েছে পৌরসভায়র কয়লা ঘাট এলাকায়। প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে এই ঘরটি মৃত.সাত্তার দর্জির ছেলে ইউনুস দর্জির নিকট চাবি হস্তান্তর করা হবে।

এই ঘরটি যেখানে নির্মাণ করা হয়েছে সেখান থেকে বিদ্যুৎ অনেক দূরে ছিল আমরা ৫ টি খুটির মাধ্যমে বিদ্যুৎ সংযোগ এনে দিয়েছি। ইউনুস দর্জি ঘরটিপেয়ে অনেক খুশি। তাই তাকে পুলিশ সুপার এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানিয়েছি। তিনি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা ও তার জন্য অনেক দোয়া করেছেন ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন