POPULAR BD NEWS
Popular BD News Logo

রাগদৈল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে আতিক

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ৯, ২০২২ | সময়: ৪:৩২ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রাগদৈল ইমাম মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদে জি.এম আকিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার বিদ্যালয় মিলনায়তনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও প্রিজাইডিং কর্মকর্তা মো. আলী আশ্রাফ খানের সভাপতিত্বে অভিভাবক সদস্যদের সর্ব সম্মতিক্রমে ঢাকা শাহবাগ আওয়ামী লীগের সভাপতি জি.এম আতিকুর রহমানের নাম প্রস্তাব ও সমর্থন করেন।

এসময় বিদ্যালয়ের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম মজুমদার,প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস,সাবেক সভাপতি মোশাররফ হোসেন ফরাজী মহসিন,দাতা সদস্য কাজী মোখলেছুর রহমান,ইউপি সদস্য ফরহাদ হোসেন,নুরুল ইসলাম ভূঁইয়া,সাবেক সদস্য সাদেকুর রহমান আকন্দ সহ অভিভাবক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন