চাঁদপুর জেলা পুলিশের অভিযানে গাঁজা সহ বিভিন্ন মামলায় ৫৭জনকে আটক করা হয়।
শুক্রবার জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ এর সার্বিক দিকনির্দেশনা জেলার বিভিন্ন স্থানে পুলিশ অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনা কালে হাজীগঞ্জ থানা পুলিশের কর্তৃক ৫০০গ্রাম গাঁজা সহ একজনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
চাঁদপুর জেলা পুলিশ মিডিয়া সেল সূত্রে জানাগেছে, পরোয়ানা মূলে গ্রেফতার ৫৩ জন, অন্যান্য মামলায় গ্রেফতার ০৩ জনসহ সর্বমোট ৫৭ জন আসামী গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।