POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ২৬ মন জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২২ | সময়: ৫:০০ অপরাহ্ণ

কচুয়া উপজেলায় জাটকা পাচারের সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি পিকআপ থেকে ২৬ মণ জাটকা জব্দ ও ৩জনকে আটক করা হয়েছে।

বুধবার মাঁধাইয়া-রহিমানগর সড়কের মিয়ার বাজার এলাকায় তাদের আটক করা হয় এবং জব্দকৃত জাটকাগুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাছানের উপস্থিতিতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষীপুরের রায়পুরের চর আবাবিল গ্রামের হাশেম চৌকিদারের ছেলে ছানাউল্লাহ চৌকিদার, চরবসিং গ্রামের মৃত. ফজল দেওয়ানের ছেলের শাহ আলম ও পিকআপ চালক একই গ্রামের মৃত. তাজুল ইসলামের ছেলে সেলিম হোসেন।

আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করা হয়। পপুলার বিডিনিউজ, কচুয়া, চাঁদপুর

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন