মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা ই-সেন্টারে হাজীগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ইউএনওকে সংবর্ধনা (ক্রেস্ট) প্রদান করেন। সম্প্রতি হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে পদোন্নতি পেয়ে ফেনী জেলায় বদলী হয়েছেন।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য মো. হাবিবুর রহমান, সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম, মো. কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, গাজী সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, এনায়েত মজুমদার উপস্থিত ছিলেন।
এছাড়াও প্রেসক্লাবের সদস্য মেহেদী হাছান, পাপ্পু মাহমুদ, গাজী নাছির উদ্দীন, মোহাম্মদ হাবীব উল্যাহ্, সুজন দাস ও হুমায়ুন কবির প্রমুখ।