মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের পূর্ব ষাটনলের দর্জি দোকানদার সোহেল রানা (৩০) হত্যার সাথে জড়িত সন্দেহে নিহত সোহেলের আপন চাচাতো ভাই মাসুদ রানা (৩৩) ও মাসুদের স্ত্রী সুফিয়া (২৫) কে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো পূর্ব ষাটনলের মৃহ হাবীব উল্লাহ পাটোয়ারীর ছেলে মাসুদ রানা (৩৩) ও তার স্ত্রী সুফিয়া আক্তার (২৫)।
সোমবার সকালে পূর্ব ষাটনলের নিজ বাড়ি থেকে তাদের থেকে আটক করা হয়। সোমবার বিকেলের দিকে তাদেরকে চাঁদপুর আদালতে হাজির করার পর জেলখানায় প্রেরণ করা হয়।
- পুলিশ সূত্রে জানায়, নিহত সোহেলের চাচাতো ভাই মাসুদ রানার স্ত্রী সুফিয়ার সাথে অবৈধ সর্ম্পক ছিল তার। হয়তো এ অবৈধ সর্ম্পকের জের ধরে এ হত্যাকান্ড ঘটতে পারে বলে স্থানীয়রা ধারণা করছেন। পুলিশ তাদেরকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন।