POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে চমক দেখাতে চান মোঃ মিজানুর রহমান বাদল

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ৪, ২০২২ | সময়: ১১:৩২ অপরাহ্ণ

চাঁদপুর কচুয়া উপজেলায় আসন্ন জেলা পরিষদ ২০২২ইং নির্বাচনে সদস্য পদে চমক দেখাতে চান মোঃ মিজানুর রহমান বাদল।তিনি কচুয়া উপজেলার জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও সাবেক ছাত্র নেতা মো: মিজানুর রহমান বাদল ।

জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে বিশিষ্ট ব্যবসায়ী,সমাজসেবক ও সাবেক ছাত্র নেতা মো: মিজানুর রহমান বাদল ইতিমধ্যে কচুয়া ব্যাপী প্রচার প্রচরাণা ও জোর তদবির লবিং চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি জেলা পরিষদের নির্বাচনে সদস্য পদে নির্বাচিত হলে কচুয়াবাসীর কল্যাণে কি কি কাজ করবেন তারও নানান প্রতিশ্রুতি তুলে ধরেছেন জন সাধারনের কাছে। জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে মনোনয়ন প্রত্যাশী মো: মিজানুর রহমান বাদল জানান, শুধু মাত্র আওয়ামীলীগ করার অপরাধে তৎকালীন সময়ে হামলার শিকার হয়ে বহু নির্যাতন হয়েছি। এতো কিছুর পরও দলকে ভালবেসে এবং নেতাকর্মীদের পাশে রয়েছি। জেলা পরিষদ নির্বাচনে দল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করলে আমার বিশ্বাস আমি মনোনয়ন পাবো।

তিনি আরো জানান, আমার চাওয়া পাওয়ার কিছু ই নেই, আমি শুধু অসহায় গরীব মানুষের ন্যাজ টুকো যেন সকল বিষয়ে সঠিক ভাবে পায়,তারজন্য আমি জনসাধারণের প্রার্থী হয়েছি,
কচুয়াকে একটি অবহেলিত অঞ্চল থেকে দেশের অন্যতম উপজেলায় রূপ দিয়েছেন জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। আমি তাঁর ক্ষুদ্র একজন কর্মী হিসেবে আমার কচুয়া কে ঢেলে সাজাতে সকলের সহযোগিতা চাই। তিনি বলেন, রাজনীতি করতে গিয়ে জীবনে কিছুই চাইনি। তাই আমি আমার জীবনের লালিত স্বপ্ন বাস্তবায়নে একটি স্বপ্নময় সুন্দর ও জনসাধারণের উন্নয়ন গঠন করতে দলীয় নেতাকর্মী ও সাধারন মানুষের সহযোগিতা চাই। বৃহত্তম কচুয়া কে নির্বাচিত হলে জননেতা ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির স্বপ্নের কচুয়ার অংশ হিসাবে ঢেলে সাজানো হবে। বিশেষ করে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে কচুয়া উপজেলাসহ প্রতিটি গ্রামে জনপ্রতিনিধির অনুপস্থিতের কারনে যে ধরনের সমস্যা হয়, যেমন সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে গ্রাম্য শালিসের নামে ঘুষ ও চাঁদাবাজি বন্ধ করা,মাদক,বাল্য বিয়ে,ইভটেজিং,যৌন হয়রানি,সামাজিক অপরাধ পুরোপুরি বন্ধ করা হবে। এছাড়া নাগরিক সুবিদা প্রধানের চেয়ারম্যান সনদ,জম্ম সনদ,মৃত সনদ ও অন্যন্য সনদ থেকে কোনো ভোগান্তি থাকবে না। পাশাপাশি সরকারি ও বেসরকারি উন্নয়ন কাজ দলীয় নেতাকর্মী ও সুশিল সমাজের লোকদের মাধ্যামে সম্বনয় করা হবে।

স্থানীয়ারা বলেন, ক্লিন ইমেজের রাজনৈতিককর্মী মো.মিজানুর রহমান বাদল র্দীঘদিন ক্ষমতাশীন দলের বিভিন্ন পদে থেকেও টিআর কাবিকা,দেনদরবার করে অবৈধ সুবিদা আদায়, কাউকে মিথ্যা হামলা মামলা দিয়ে হয়রানি করেন না এবং ভবিষ্যতে করবেন না। ফলে তূনমূল্যে নেতাকর্মীদের সার্বিক ভাবে খোজখবর রাখায় ব্যাপব সুনাম রয়েছে তার। মোঃ মিজানুর রহমান বাদল আসন্ন জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি কচুয়া সকল নেতাকর্মী ও সাধারন মানুষের সাথে বিভিন্ন ভাবে প্রচার-প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং অন্য প্রার্থীদের চেয়ে প্রচার-প্রচারায় এগিয়ে রয়েছেন তিনি।

জেলা পরিষদ নির্বাচনে সদস্য নির্বাচিত হলে নিজের দীর্র্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সন্ত্রাস ও দূনীতিমূক্ত ডিজিটাল কচুয়া উপজেলা গঠনে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
মোঃ মিজানুর রহমান বাদল এর পরিবার স্বাধীনতার পরবর্তী আওয়ামী লীগ দল গঠনের পর থেকে মনে প্রানে বিশ্বাসী হয়ে এ দলের জন্য নিবেদিত ভাবে কাজ করছেন। বিগত দিনে তার পরিবারের একাধিক সদস্য আওয়ামী লীগের রাজনীতিতে সাংগঠনিক শক্তিশালী করতে নিরলস ভাবে কাজ করেছেন।
স্থানীয়রা জানান, মোঃ মিজানুর রহমান বাদল এলাকায় রাজনীতি করায় অথাৎ কচুয়া বাজারে ব্যবসায় করার সুবাদে তিনি এলাকায় সার্বক্ষনিক সাধারন মানুষের খোঁজখবর নিচ্ছেন। তিনি জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলে এলাকার মানুষ তার দ্বারা উপকৃত হবে।এলাকাবাসী আরো জানান, দেশে করোনা কালীন সময়ে তিনি নিজের জীবন বাজি রেখে মানুষের পাশে থেকে কাজ করে গিয়েছেন এবং নিজ অর্থায়নে অসহায় গরীব মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেছেন।

মো: মিজানুর রহমান বাদল আরো বলেন,কচুয়া মোট ভোটার ১৯২জন আশা করি ভোটারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে কচুয়া বাসীর সেবা করার জন্য সুযোগ দিবে বলে আমি বিশ্বাস রাখি।তাই আমি সকলের কাছে দোয়া ও আর্শীবাদ কামনা করছি।আর আমি বিজয়ী হলে সকলকে নিয়ে স্বপ্নের কচুয়া গঠনে কাজ করব।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন