জাটকা রক্ষায় চাঁদপুরে প্রায় ১৪ লক্ষাধিক টাকার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।
রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার লগ্মিচর, মিনি কক্সবাজার, চাঁদপুর মোহনা এলাকায় অভিযান চালায় নৌবাহিনী ও নৌ থানা পুলিশ।
পরে বড় স্টেশন মোলহেডের নদীর পাড়ে জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
নৌবাহিনীর সূত্র জানা যায়, নৌবাহিনীর চিফ পেটি অফিসার নিজাম উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার লগ্মিচর, মিনি কক্সবাজার, চাঁদপুর মোহনা এলাকায় অভিযান চালানো হয়।
নদীতে অসাধু জেলেদের ফেলে রাখা প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে পোড়ানো হয়। এসব জালের আনুমানিক মূল্য আট লক্ষাধিক টাকা।
চাঁদপুর নৌ থানা পুলিশ জানায়, চাঁদপুর নৌ থানা পুলিশের এসআই বাবুল বালার নেতৃত্বে সদর উপজেলার লগ্মিচর, মিনি কক্সবাজার, চাঁদপুর মোহনা এলাকায় অভিযান চালানো হয়। নদীতে অসাধু জেলেদের ফেলে রাখা প্রায় ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে আগুনে বিনষ্ট করা হয়।
E/N