POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

মাসুদ রানা,কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২, ২০২২ | সময়: ৮:১৯ অপরাহ্ণ
চাঁদপুরের কচুয়া উপজেলা কিন্ডার গার্টেন এসোসিয়শনের নির্বাচন সম্পন্ন হয়েছে।
শনিবার সকাল ১০ থেকে বিকাল ৪টা পর্যন্ত কচুয়া বাজারস্থ জনতা সুপার মার্কেটের তৃতীয় তলায় এসোসিয়শনের কার্যালয়ে ভোটারদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে এ নির্বাচন সম্পন্ন হয়।
এতে ৯৫জন ভোটারের মধ্যে ৯২জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়শন চাঁদপুর জেলা শাখার সভাপতি মো. ওমর ফারুক ও সহকারী প্রিজাইডিং দায়িত্ব পালন করেন সাধারন সম্পাদক সবুজ ভদ্র।
৪টি পদের বিপরীতে ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেন। এতে সভাপতি পদে মানিক ভৌমিক ভোট পেয়েছেন ৬৭টি এবং সাধারন সম্পাদক পদে আমির হোসেন মজুমদার পেয়েছেন ৭২ ভোটে নির্বাচিত হন। অপর দিকে শিক্ষা সচিব পদে আলমগীর হোসেন পেয়েছেন ৬২ ভোট অর্থ সম্পাদক পদে ফখরুদ্দিন পেয়েছেন ৫৬ ভোট।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন