POPULAR BD NEWS
Popular BD News Logo

আধুনিক মেশিনের যুগে হারিয়ে যাচ্ছে হাতে ভাজা মুড়ি

মাসুদ রানা, কচুয়া | প্রকাশিত: এপ্রিল ২, ২০২২ | সময়: ৭:০৫ অপরাহ্ণ

আধুনিক মেশিনের যুগে হারিয়ে যাচ্ছে হাতে ভাজা মুড়
মাসুদ রানার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি স্বপ্নীল সাহা
আধুনিক মেশিনের যুগে হারিয়ে যাচ্ছে চাঁদপুরের কচুয়ার কাদলা গ্রামে হাতে মুড়ি ভাজার কারখানা । এক সময় মুড়ি ভাজার কারিগররা ব্যস্ত সময় পার করলেও বর্তমানে এখন তেমন ব্যস্ততা নেই মুড়ি ভাজার কারিগরদের মাঝে।
কাদলা গ্রামের পাল বাড়িতে গিয়ে কয়েকজন মুড়ি ভাজার কারিগরদের সাথে কথা হয়। ওই গ্রামের বিমল পাল, যুবরাজ,অমর পাল ও শ্যামল পাল জানান,মুড়ি ভাজা আমাদের বাপ-দাদার ঐতিহ্যগত পেশা হিসেবে মুড়ি ভাজার কাজে রয়েছেন। সংসারের হাল ধরার একমাত্র উপার্জনক্ষন ব্যক্তি হিসেবে তারা বংশগত এ পেশার উপরেই নির্ভরশীল।

প্রতিদিন গড়ে ৪০ থেকে ৫০ কেজি মুড়ি ২০ টাকা প্রতি কেজি ধরে ভাজা হয় প্রতিটি পরিবারে। প্রতি কেজি মুড়ি তারা ১০০-১২০ টাকায় বিক্রি করেন। এক সময় এ গ্রামে ২৫টি পরিবার মুড়ি ভাজার কাজে থাকলেও বর্তমানে ৩/৪টি পরিবার মুড়ি ভাজার কাজে নিয়োজিত রয়েছে। ধানের দাম বেশি হওয়ায় এবং আধুনিক মেশিনে মুড়ি ভাজায় হাতে ভাজা মুড়ির চাহিদা অনেকটাই কমে গেছে।
তাই সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা এনজিও সংস্থার ঋণ সহায়তা নিয়ে এ পেশাকে এগিয়ে নিতে চান কাদলা গ্রামের মুড়ি ভাজার এই কারিগররা । পপুলার বিডিনিউজ, কচুয়া, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন