কচুয়া -সাচার সড়কের আকানিয়া এলাকায় ট্রাকের চাপায় ১ সিএনজি যাত্রী নিহত (ইন্নালিল্লাহি… রাজিউন)।
ঘটনা সূত্রে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় গুরুতর আহত যাত্রী সাইদুর রহমান ফটিককে (৪০)কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।
পঙ্গু হাসপাতালে রাত, ১টায় সে মারা যায়। ফটিক কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের মধুপুর বেপারী বাড়ির মৃত মোতাহের কেরানীর সন্তান। ফটিক কচুয়া বিশ্বরোডের একজন ব্যবসয়ী।তার মৃত্যু তে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।