POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ বাজারে উদ্বোধন হলো বন্ধন সুপার ষ্টোর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ১, ২০২২ | সময়: ৭:২৬ অপরাহ্ণ

হাজীগঞ্জ বাজারের ডিগ্রি কলেজ রোডস্থ সান্ত্বনা সুপার মার্কেটে উদ্বোধন হলো বন্ধন সুপার ষ্টোর। শুক্রবার বিকালে মিলাদ ও দোয়া শেষে ফিতা কেটে উদ্বোধন করেন মার্কেটের মালিক সাবেক মেয়র আবদুল মান্নান খান বাচ্চু। ওইসময় মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাজীগঞ্জ বড় মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি আবদুর রউফ।

বন্ধন সুপার ষ্টোরের পক্ষে আবু বক্কর বাবু বলেন, পাইকারী ও খুচরা দামে সকল প্রকার কাপড়, কসমেটিক্স, জুতা, ক্রোকারিজ,বিয়ের সাজানী, খেলনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বিপুল সমাহার রয়েছে। ঈদের কেনাকাটায় পরিবারের সবাইকে আমন্ত্রণ জানান তিনি।

মিলাদ ও দোয়ার আয়োজনে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বশির আহমেদ , ডা. মিনহাজুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আকতার হোসেন, কবির হোসাইন, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম পাটোয়ারী, বাকিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইব্রাহীম খান রনি, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন মুন্সী, শাহ পরাণ পাটোয়ারী, আজমসহ হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ী ও রাজনৈতিক  নেতৃবৃন্দ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন