হাজীগঞ্জ পশ্চিম বাজারের কচুয়া বিশ্বরোড সংলগ্নে ডায়মন্ড জিপসাম এন্ড ওয়াল পেপার ডিজাইন শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে মিলাদ ও দোয়ার আয়োজনের মধ্য দিয়ে রাজধানী ঢাকার পর হাজীগঞ্জ বাজারে দ্বিতীয় শাখা উদ্বোধন করে এই ব্যবসা প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটির স্বত্ত্বাধিকারী ইসমাইল হোসেন কিরণ জানান, ঢাকার পূর্ব বাড্ডায় তাদের প্রথম শাখা রয়েছে। দ্বিতীয় শাখা হিসেবে হাজীগঞ্জ বাজারে ডায়মন্ড জিপসাম এন্ড ওয়াল পেপার ডিজাইনের উদ্বোধন করা হয়েছে।
ওইসময় উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ, মহিনউদ্দিন, হোসেন মিয়াজী, আফজাল পাটোয়ারী, রিয়াদ মুন্সী ও মেজবাহ আহমেদ প্রমুখ।
ডায়মন্ড জিপসাম এন্ড ওয়াল পেপার ডিজাইনের সার্ভিস সমূহের মধ্যে রয়েছে জিপসাম পলস্ সিলিং, জিপসাম কর্নিস স্টিপ, জিপসাম কর্ণার, জিপসাম রোজ, জিপসাম টিভি কেবিনেট, জিপসাম দরজার গেইট, জিপসাম জানালার গেইট, ওয়াল পেপার, ওয়াল ফোম ও ঝাড় বাতি। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।