POPULAR BD NEWS
Popular BD News Logo

সান্ত্বনা সুপার মার্কেটে রোজ ফ্যাশন হাউজের উদ্বোধন

 মো. হোসেন বেপারী | প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ | সময়: ৫:১৮ অপরাহ্ণ

হাজীগঞ্জের সান্ত্বনা সুপার মার্কেটে রোজ ফ্যাশন হাউজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে দোয়া মিলাদ ও কেককাটার মধ্য দিয়ে দোকানটির উদ্বোধন ঘোষণা করা হয়। রোজ ফ্যাশন হাউজ কেনাকাটার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান।

ছেলেদের দেশী বিদেশী প্যান্ট, শার্ট, টি-শার্ট, ফতুয়া, মেয়েদের স্কার্ফ, ওড়না, থ্রী-পিছ ও বাচ্চাদের যাবতীয় রেডিমেট পোষাক সামগ্রী সুলভ মূল্যে ক্রয়, বিক্রয়ের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রোজ ফ্যাশন হাউজ।

প্রথমেই দোয়া ও মিলাদে অনুষ্ঠানটি শুরু করা হয়। এর পর কেক কেটে রোজ ফ্যাশন হাউজের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ ।

অনুষ্ঠানে ওই সময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব আবদুল মান্নান খান বাচ্চু, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বী, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক এস এম রাসেল মজুমদার, চাঁদপুর সরকারি কলেজের গনিত বিভাগের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ। হাজীগঞ্জ ডিগ্রি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সেলিম পাটোয়ারী, রোজ ফ্যাশন হাউজের স্বত্বাধিকারী কাউছার আলম পাটোয়ারীসহ সান্ত্বনা সুপার মার্কেটের ব্যবসায়ীবৃন্দরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন