কচুয়ায় প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকগনের কর্মদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা শিক্ষা অফিসের কারিগরি সহায়তা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে ৫দিন ব্যাপী শিক্ষকদের নিয়ে প্রশিক্ষনের আয়োজন করা হয়।
বুধবার চতুর্থ দিনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকদের কর্মদক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষন দেন, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মো. জাকির হোসেন। এসময় জাইকার প্রতিনিধি সুচন্দ্রা রানী পালসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।