POPULAR BD NEWS
Popular BD News Logo

ধড্ডায় জাগ্রত বিবেক সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩০, ২০২২ | সময়: ১:৩৮ অপরাহ্ণ

বিগত বছরের ন্যায় এবারও রমজানুল মোবারক উপলক্ষ্যে হাজীগঞ্জে করোনা পরিস্থিতি মোকাবেলায় ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি হওয়ায় নিন্ম আয়ের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন  জনপ্রিয় সামাজিক সংগঠন “জাগ্রত বিবেক সংগঠন”।

গত ২৫ ও ২৬ মার্চ দুই দিন ব্যাপি উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের ধড্ড, গৌড়েশ্বর এবং পাশ্ববর্তী এলাকা সিহিরচোঁ, মাড়কি ও তারাপাল্লা গ্রামের বিভিন্ন বাড়িতে গিয়ে জাগ্রত বিবেক সংগঠনের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে ২৭০ জন গরীব ও অসহায় এবং দিনমজুর পরিবারের হাতে তুলে দেন ইফতার সামগ্রী। প্রতি প্যাকেটে ছিল- ছোলা-২ কেজি, চিনি-২ কেজি, এংকার ডাল-১ কেজি, মুসুুড়ি ডাল-১ কেজি, মুড়ি- ১ কেজি, খেজুর- আধা কেজি, তৈল-২ কেজি ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

জাগ্রত বিবেক সংগঠনের সদস্য মাহবুব মজুমদার বলেন, করোনা পরিস্থিতিতে মধ্যেও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি হওয়ায় নিন্ম আয়ের ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের সাহায্যে এগিয়ে আসুন। হাজীগঞ্জ তথা ১১নং হাটিলা ইউনিয়নের কোন পরিবার না খেয়ে থাকবে না। আপনারাও সরকারের গৃহীত সকল কর্মসূচীর ও বিভিন্ন সংগঠনের পাশাপশি আপনাদের সাধ্যমত আপনার আশে পাশের লোকদের সহযোগীতা করতে পারেন।

ইফতার সামগ্রী প্যাকেটিং ও বিতরণে সার্বিক সহযোগিতা করেন জাগ্রত বিবেক সংগঠনের সদস্য- এম. এইচ. মিশন, মো: কাউছার, মাহবুব মজুমদার, মো: শাহ্জালাল সরকার, ফয়সাল চৌধুরী (সৌদি প্রবাসী), এম.এইচ. শাওন, মিলন মাহমুদ, বারাকাত, মামুন, সৌরভ, মাঈন উদ্দিন মজুমদার, নরুল ইসলাম সরকার ও মহিন প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন