কুমিল্লা জেলার কোতয়ালি থানা এলাকা থেকে ১০০ বোতল ফেন্সিডিলসহ দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। একই রাতে সদর দক্ষিণ মডেল থানার কোর্টবাড়ী এলাকা থেকে ৫০১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়। ওইসময় একটি প্রাইভেটকার জব্দ করে র্যাব-১১।
অভিযানে ১০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সদর দক্ষিণ থানার চুয়ারা বাজার রায়পুর ২৯নং ওয়ার্ডে হেলাল এর স্ত্রী মোসাঃ তাসলিমা বেগম (৩০) ও একই জেলার বুড়িচং থানার বাঘ শিমুল গ্রামের মোঃ শাহিন এর স্ত্রী মোসাঃ নাজমা আক্তার (৩০)।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পৃথক অভিযানে প্রাইভেটকারে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও থানার সোনামুই গ্রামের মৃত আব্দুল মোতালেব এর ছেলে সাইদুর ইসলাম(৩৫)।
মেজর উপ-পরিচালক মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা