POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রার্থীর বাড়ি ভাংচুর

আশিক বিন রহিম | প্রকাশিত: মার্চ ২৯, ২০২২ | সময়: ৭:১৪ অপরাহ্ণ

চাঁদপুর জেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক প্রার্থী দেওয়ান মো. শফিকুজ্জামানের বাড়িতে হামলা ও ভুংচুরের ঘটনা ঘটেছে। ২৯ মার্চ মঙ্গলবার দুপুরে শহরের বিটি রোডস্থ তার নিজ বাড়ি হাবিব ভিলায় এ হামলার ঘটনাটি ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। মনোনয়নপত্র প্রত্যাহার না করায় ছাত্রদলের একটি গ্রুপ এই হামলা করেছে বলে অভিযোগ করেছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী দেওয়ান মো. শফিকুজ্জামান।

এদিকে দুপুর ৩টায় চাঁদপুর সদর মডেল থানার এসআই আঃ কুদ্দুস সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
দেওয়ান শফিকুজ্জামান চাঁদপুর জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, সদর থানা বিএনপির সাবেক ২ বারের সভাপতি এবং চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

হামলার বিষয়ে সাধারণ সম্পাদক প্রার্থী দেওয়ান শফিকুজ্জামান জানায়, চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী, যুগ্ম সম্পাদক সোহেল ওরফে নায়ক সোহেলের নেতৃত্বে ১০টি মোটরসাইকেল ও অটোরিক্সা নিয়ে একটি গ্রুপ আমার বাস ভবনে হামলা করে।

তারা অকথ্য ভাষায় গালাগাল করে ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির দরজা-জানালা ভাংচুর করে ও সিঁড়ি বেয়ে উপরে উঠার চেস্টা করে। তারা আমাকে
নির্বাচনে সাধারণ সম্পাদক পদ থেকে সড়ে দাঁড়ানোর জন্য গত কয়েকদিন ধরে মোবাইলে হুমকি-ধমকি প্রদান করছে। আমার ভোটারদেরও হুমকি দেওয়া হচ্ছে।

তবে দলের উদ্ধোর্তন নেতৃবৃন্দকে বিষয়টি অবহিত করেছি। তাদের সাথে পরামর্শ করেই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পপুলার বিডিনিউজ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন