POPULAR BD NEWS
Popular BD News Logo

শ্রীরামপুর মাদ্রাসার ভুমিদাতা মৌলভী ইদ্রিস বকাউলের ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালিত

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: মার্চ ২৮, ২০২২ | সময়: ৮:৫২ অপরাহ্ণ

কচুয়ার ৯নং কড়ইয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শ্রীরাম পুর মোহাম্মদীয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্টার প্রধান উদ্দেক্ততা, দুই-তৃতীয়াংশ ভুমিদাতা ও অত্র মাদ্রাসার শিক্ষক মরহুম মৌলভী ইদ্রিস বকাউলের ৩৭ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।

তিনি ২৬ মার্চ মৃত্যু বরন করেছিলেন। যে কারনে এ দিনে মাদ্রাসা কর্তৃপক্ষ প্রতি বছর তার মৃত্যু বার্ষিকী পালন করে আসছে। তার ধারাবাহিকতা রক্ষায় মাদ্রাসার শিক্ষক, কমিটি, অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেগে আলোচনা ও দোয়া অনুষ্টান গত ২৬ মার্চ সকালে মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাসার অধ্যক্ষ মাও.নুরুল আলম মজুমদারের সভাপতিত্বে ও শিক্ষক মাও. মো. কবির হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের সভাপতি দেওয়ান ওয়াহিদুল আলম, জনতা ব্যাংকের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, মরহুমের ছেলে মিজানুর রহমান বকাউল, সোহেল বকাউল, মিজানুর রহমান, ক্বারী আবুল হাসান, আমিনুল ইসলাম, আবুল বাসার বাচ্চু বক্তব্য রাখেন। মুনাজাত পরিচালনা করেন অত্র মাদ্রাসার শিক্ষক মোস্তফা আনোয়ারী।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন