POPULAR BD NEWS
Popular BD News Logo

সাত বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগে আমিন জেলহাজতে

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ২৮, ২০২২ | সময়: ৬:৩৮ অপরাহ্ণ
 সাত বছরের শিশু কন্যা ধর্ষণের অভিযোগে একজনকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।
রবিবার গভীর রাতে হাজীগঞ্জ উপজেলার ১২নং দ্বাদশ গ্রাম ইউনিয়নের কাপাইকাপ গ্রামের বকাউল বাড়ীতে অভিযান পরিচালনা করেন পুলিশ।
ওইসময় বকাউল বাড়ী থেকে মো.সাইফুল ইসলামের ছেলে মো. আমিন ইসলাম (১৭) কে আটক করতে সক্ষম হয় পুলিশ।
অভিযানে অংশগ্রহণ করেন, এসআই মেজবাহ, এসআই প্রভাকর বড়ুয়া, এএসআই ধীমান, সুজন।
হাজীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক প্রভাকর বড়ুয়া জানান,  আটককৃত আমিন ইসলামকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন