POPULAR BD NEWS
Popular BD News Logo

কাতারে সড়কে প্রাণ গেল ৩ বাংলাদেশি যুবকের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২৭, ২০২২ | সময়: ৩:৪১ অপরাহ্ণ

কাতারে সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টায় দেশটির দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ফেনীর আজহারুল হক জয় (২১), চট্টগ্রামের ইসরান বিন ইসলাম (২২) ও সিলেটের আহমেদ সাফওয়ান (২১)।

পরিবার সূত্র জানায়, নিহতরা বাংলাদেশ এমএইচএম স্কুলসহ অন্যান্য প্রতিষ্ঠানে অধ্যয়নরত ছিলেন। তিনজনই সপরিবারে কাতারে বসবাস করতেন।

বাংলাদেশি কমিউনিটি সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় দোহার ব্যস্ততম একটি হাইওয়েতে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। এ সময় তারা গাড়িটি রাস্তাতে রেখেই ঠিক করার চেষ্টা করেন। তৎক্ষণিকভাবে অন্য একটি গাড়ি এসে তাদের গাড়িতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মৃত্যুবরণ করেন। বাকি দুজনকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তারা মারা যান।

এ ব্যাপারে কমিউনিটি সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক জানানো হয়।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন