POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রকৌশলী হোসাইনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাপটপ বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৭, ২০২২ | সময়: ৯:৪১ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার বড় কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের স্বাধীনতা দিবসের আলোচনা সভা, বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও Save the humanity এর সহযোগিতায় ল্যাপটপ বিতরণ করা হয়।

শনিবার দুপুরে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে save the humanity এর সহায়তায় অনুষ্ঠানের প্রধান অতিথি চাঁদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিদ্যুৎ বিভাগ( পাওয়া সেল) এর মহাপরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ হোসাইন ল্যাপটপ তুলে দেন বড়কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের এবং পালিশারা মাদ্রাসার প্রধান শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালনা পরিষদ এর কাছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়কুল রামকানাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি  মোঃ সেলিম মিয়া, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য  মোঃ জামাল হোসেন এছাড়াও উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোঃ শাখাওয়াত উল্লাহ ফারুক, এন্নাতলী উত্তর পাড়া জামে মসজিদ এর সভাপতি  এমদাদুল আলম সুজন,  মোঃ শাহ আলম বাবুল, দাতা সদস্য বালিকা উচ্চ বিদ্যালয়, সাবেক ছাত্রনেতা ইঞ্জিঃ নেছার পাটওয়ারী,  চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি ফারুক, ফায়েল, উপ সম্পাদক সুমন, সদস্য সুমন মিয়াজী প্রমুখ।

বড় কুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোস্তফা বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন বিদ্যালয়পরিচালনা পরিষদের সদস্য কৃষ্ঞ সাহার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন