POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে স্বাধীনতা দিবস পালিত

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ২৬, ২০২২ | সময়: ৭:৪৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা জাতীয় দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। শনিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজার আনন্দ প্যালসের মিলনায়তনে বেশ জাঁকজমকপূর্ণ ভাবে স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ উদযাপন করা হয়।

হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ এর সঞ্চালনায় উপজেলা আওয়ামী সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজীর সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন।

তিনি বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঘুমন্ত নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক যুদ্ধাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল৷ ১৯৭১ সালের ২৬শে মার্চ শুরু হয় মুক্তিযুদ্ধ৷ ২৫শে মার্চের মধ্যরাত থেকে শুরু হওয়া হত্যাযজ্ঞের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাংলাদেশিরা এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে ৷ টানা ৯ মাসের যুদ্ধে ৩০ লাখ শহিদের রক্তের বিনিময়ে ১৬ই ডিসেম্বর অর্জিত হয় স্বাধীনতা৷ জন্ম হয় বাংলাদেশের৷

ওইসময় অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলী আশরাফ দুলাল, সহ-সভাপতি আনোয়ার হোসেন বতু, বীর মুক্তিযোদ্ধা মনির হোসেন গাজী প্রমূখ। উপস্থিত ছিলেন পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী। ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুর রহমান বেলাল, খোরশেদ আলম বকাউলসহ অন্যান্যা চেয়ারম্যানবৃন্দ। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর আওয়ামী, যুবলীগ, ছাত্রলীগসহ প্রতিটি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন