POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৬, ২০২২ | সময়: ১১:০৮ পূর্বাহ্ণ

কচুয়ায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতীয় দিবসটি উদযাপন উপলক্ষ্যে শনিবার সকাল সুর্যোদয়ের সাথে সাথে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ শহীদদের স্মরনে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী অফিসার মোতাছেম বিল্যাহ।

পরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা কমান্ড,থানা পুলিশ ও উপজেলা প্রেসক্লাব ও উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের পক্ষে পুস্পস্তবক অর্পণ করা হয়।

ওইসময় উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, ইউএনও মোতাছেম বিল্যাহ,পৌর মেয়র নাজমুল আলম স্বপন,ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,মাহবুব আলম,মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন, ডেপুটি কমান্ডার জাবের মিয়া,এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন, ওসি মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন দপ্তরের কমৃকর্তা বৃন্দ ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়। পপুলার বিডিনিউজ, কচুয়া, চাঁদপুর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন