কচুয়ায় গণহত্যা দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো. মোতাছেম বিল্যাহ এর সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মাহবুব উল আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, এসিল্যান্ড মো. ইবনে আল জায়েদ হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া, কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সোফায়েল হোসেন সহ আরো অনেকে।
এসময় বিভিন্ন বিভাগের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।