POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জ পূর্ব বাজারে জুফরা ফার্নিচার গ্যালারীর উদ্বোধন

হোসেন বেপারী | প্রকাশিত: মার্চ ২৫, ২০২২ | সময়: ৯:৪৬ পূর্বাহ্ণ

চট্রগ্রামের সেগুন কাঠ দিয়ে তৈরি উন্নতমানের ফার্নিচার নিয়ে হাজীগঞ্জ পূর্ব বাজার সেন্ট্রাল হাসপাতালের পূর্ব পাশে জুফরা ফার্নিচার গ্যালারীর উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে হাজীগঞ্জ পূর্ব বাজারে দোয়া ও মিলাদের মধ্য দিয়ে শো-রুম উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন, হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর কাজী মো. মনির হোসেন।

ওই সময় তিনি উদ্বোধন হওয়া জুফরা ফার্নিচার গ্যালারীর সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সকলের সহযোগিতা চেয়ে জুফরা ফার্নিচার গ্যালারীর প্রোপাইটর কাজী মো. রায়হান উদ্দিন বলেন, জুফরা ফার্নিচার গ্যালারীতে এসে নতুন নতুন ডিজাইনের আসবাবপত্র দেখে স্বাচ্ছন্দ্যে কিনতে পারবেন।

অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন, হাফেজ মাওলানা মোহাম্মদ খলিলুর রহমান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর ৮ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কাজী কবির, হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী মনির হোসেন মিটু, হাজীগঞ্জ সরকারী মডেল পাইলট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম , হাজীগঞ্জ উপজেলা রেস্তরাঁ মালিক সমিতির সভাপতি হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গরা।
সংক্ষিপ্ত আলোচনা শেষে হাফেজ মাওলানা আব্বাছ আলী আনসারীর দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পপুলার বিডিনিউজ, B/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন