শাহরাস্তি থানার দোয়াভাঙ্গা এলাকা থেকে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, গত ২৪মার্চ শাহরস্তি পৌরসভার ৩ নং ওয়ার্ডের দোয়াভাঙ্গা এলাকার এ্যাপোলো ডায়াগনষ্টিক এন্ড ডিজিটাল ডায়াগনষ্টিক এর সামনে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে ৪০ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো যাত্রবাড়ীর থানার পারভেজ (১৯), লালমোহন থানার মোঃ আকতার হাজি (১৯) ও সাটুরিয়া থানার মোছাঃ আমেনা বেগম (২১)।
মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
পপুলার বিডিনিউজ, শাহরাস্তি, চাঁদপুর।