POPULAR BD NEWS
Popular BD News Logo

১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২২, ২০২২ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার বুগিচং থানার এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ২২ মার্চ কুমিল্লা জেলার বুড়িচং থানার নিমশা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলো,  বি-বাড়িয়া জেলার সদর থানার আমিনপুর গ্রামের মৃত হান্নান মিয়ার এর ছেলে মোঃ আলাউদ্দিন(৩০) এবং কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ফতেহাবাদ গ্রামের অলী আহমেদ এর ছেলে মোঃ জুয়েল মিয়া(২৮)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশর বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার বুড়িচং থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন