POPULAR BD NEWS
Popular BD News Logo

শীতলক্ষ্যায় ভেসে উঠল আরও ২ লাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ২২, ২০২২ | সময়: ১২:০১ অপরাহ্ণ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় শিশুসহ আরও দুই লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টার দিকে নদীর নবীগঞ্জ এলাকার খেয়াঘাট থেকে ১৫ মাসের শিশু ও মদনগঞ্জ শাহ সিমেন্ট কারখানাসংলগ্ন নদী থেকে এক যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া দুই লাশ হলো— সাফায়াত (১৫ মাস) ও জাবের (২৯)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সকাল ৮টার দিকে নদীর নবীগঞ্জ এলাকার খেয়াঘাট থেকে ১৫ মাসের শিশু ও মদনগঞ্জ শাহ সিমেন্ট কারখানাসংলগ্ন নদী থেকে ওই যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়। এ নিয়ে ১০ জনের লাশ উদ্ধার করা হলো।

তিনি জানান, নদীতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। যারা নিখোঁজ রয়েছেন, তাদের উদ্ধারে নদীর তলদেশে ও নদীর কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি করা হচ্ছে।

এদিকে এখনও কয়েকজন তাদের নিখোঁজ স্বজনের খোঁজে নদীর পারে অপেক্ষা করছেন। নদীর দুপারেই নিখোঁজের স্বজনদের অপেক্ষা করতে দেখা গেছে। জীবিত পাওয়ার আর আশা নেই। এখন শুধু লাশ চান স্বজনরা। লাশের আশায় শীতলক্ষ্যার পাড়ে ছোটাছুটি করছেন তারা। শীতলক্ষ্যার পাড়ে এখনও চলছে মাতম।

এর আগে সোমবার ভোর ৫টায় শীতলক্ষ্যা নদীর চরসৈয়দপুর আল আমিননগর এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় ডুবে যাওয়া লঞ্চটি উদ্ধার করা হলেও ভেতরে কোনো লাশ পাননি স্বজনরা।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন