চাঁদপুর শহরের চৌধুরীঘাট এলাকায় জেলার বড় ফলের আড়ৎতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের একটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায় । পার্শ্ববর্তী আরো চারটি দোকান ক্ষতিগ্রস্ত হয়।
সোমবার দুপুর দেড়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী এবং শ্রমিকরা মিলে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে ডাকাতিয়া নদী থেকে পানি ছিটিয়ে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এতে অল্পের জন্য প্রায় অর্ধ শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায়।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর স্থানীয় ব্যবসায়ী ও শ্রমিকদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পপুলার বিডিনিউজ, চাঁদপুর