POPULAR BD NEWS
Popular BD News Logo

পালিশারা গ্রামের প্রধান সড়কটি পাকাকরণের দাবী এলাকাবাসী

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২১, ২০২২ | সময়: ১১:৪১ পূর্বাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা-দিগছাইল সড়কটি পাকাকরণের দাবী এলাকাবাসীর। সড়কটি হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ও বড়কুল পূর্ব ইউনিয়নের সংযোগ সড়ক। দীর্ঘ ১৫ বছর আগে ইটের রাস্তা থাকলেও এখন খানাখন্দে ভরা সড়কটিতে মাঝে মাঝে রয়েছে ইটের স্মৃতি। পালিশারা ও দিগছাইল গ্রামের বাসিন্দাদের জন্য সড়কটি অতীব গুরুত্বপূর্ণ।

পুপলার বিডিনিউজের কাছে সড়কটির গুরুত্ব তুলে ধরে দ্রুত পাকাকরণের দাবী জানান স্থানীয় বাসিন্দারা।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল পপুলার বিডিনিউজকে বলেন সাংসদ মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তমের প্রচেষ্টায় পালিশারা গ্রামের প্রধান সড়কটি দ্রুত পাকাকরণ করা হবে। ভোটের আগে গ্রামবাসীকে সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতিও দিয়ে ছিলেন তিনি।

এই গ্রামে রয়েছে পালিশারা মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা, পালিশারা উচ্চ বিদ্যালয়, পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুইটি নুরানী মাদ্রাসা ও পালিশারা বাজার। বিগত দিনে নির্বাচিত চেয়ারম্যানগণ একাধিকবার সড়কটি পাকাকরণের প্রতিশ্রিুতি দিলেও রয়ে গেছে প্রতিশ্রুতি। নতুন চেয়ারম্যানের প্রতি দৃঢ় আত্মবিশ্বাস এলাকাবাসীর। পালিশারা গ্রামের মানুষের প্রাণের দাবী এই সড়কটি এবার পাকা করণ করা হবে। পপুলার বিডিনিউজ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন