POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নতুন আরও ১৫ জনের করোনা শনাক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ১১, ২০২০ | সময়: ৫:১১ অপরাহ্ণ

চাঁদপুর জেলায় নতুন করে আরও ১৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন ১৫জনসহ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫১জন। এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬জন। শুক্রবার পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৬৬৯জন।

শনিবার (১১ জুলাই) চাঁদপুর সিভিল সার্জন কার্যালয় থেকে গনমাধ্যমেক এসব তথ্য জানানো হয়।

প্রাপ্ত তথ্যে জানাগেছে, আজকে ঢাকা থেকে রিপোর্ট এসেছে ৭৬টি। এর মধ্যে পজিটিভ রিপোর্ট ১৫টি এবং নেগেটিভ রিপোর্ট ৬১টি।

নতুন আক্রান্ত ১৫ জনের মধ্যে চাঁদপুর সদরে ৬জন, হাইমচরে ১জন, মতলব উত্তরে ৪জন, ফরিদগঞ্জে ১জন ও হাজীগঞ্জে ৩জন।

আজকে পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত সংখ্যা ১২৫১ জন। এর মধ্যে চাঁদপুর সদরে ৪৮৮, হাইমচরে ৯১, মতলব উত্তরে ৮১, মতলব দক্ষিণে ১৪৭, ফরিদগঞ্জে ১৪১, হাজীগঞ্জে ১২০, কচুয়া ৫১ ও শাহরাস্তি ১২৮জন।

এ পর্যন্ত জেলায় করোনায় মৃত্যুর সংখ্যা ৬৬জন। এর মধ্যে চাঁদপুর সদরের ১৯, ফরিদগঞ্জে ৯, হাজীগঞ্জে ১৬, শাহরাস্তি ৫, কচুয়া ৫, মতলব উত্তরে ৮, মতলব দক্ষিণে ৩ ও হাইমচরে ১জন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন