POPULAR BD NEWS
Popular BD News Logo

পনশাহী আবুল বাশার এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে কোরআন রাখার রেহাল বিতরণ

শান্তুু ধর,কচুয়া | প্রকাশিত: মার্চ ২০, ২০২২ | সময়: ১০:১১ অপরাহ্ণ

চাঁদপুর কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী পনশাহী আবুল বাশার এতিমখানায় শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন রাখার রেহাল বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মাদ্রাসা ও হেফজখানা মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে,উপজেলা ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ মাহবুব আলম এতিমদের মাঝে রেহাল বিতরণ করেন।

এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আওয়ামী লীগ নেতা আসাদুর রহমান,মাদ্রাসার প্রধান শিক্ষক , সহযোগী শিক্ষকগণ,ও বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম (মাহবুব), যুবলীগ নেতা মোহিতুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম বলেন, সরকারের তরফ থেকে উন্নয়নমূলক কাজের সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশ্বস্ত করেন। পবিত্র মাহে রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামের দাওয়াতে যুক্ত থাকবেন। তিনি মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলের সহযোগিতা চেয়েছেন।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন