POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সিএইচসিপি জিসানকে বদলীর আদেশ প্রত্যাহার ও পূর্নবহালের দাবিতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২০, ২০২২ | সময়: ৩:৩৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ার সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার জিসান আহমেদকে অন্যত্র বদলীর আদেশ প্রত্যাহার এবং ওই ক্লিনিকে বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার উপজেলার সরাইলকান্দি-উত্তর শিবপুর সড়কের সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের সামনে প্রায় ঘন্টাব্যাপী এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি জিসান আহমেদ দীর্ঘদিন ধরে মানুষের সেবা করে আসছে। স্থানীয় একটি কুচক্রী মহল ঈর্ষান্বিত হয়ে তাকে বদলী করার পায়তারা করে আসছে। এলাকার মানুষের সেবাদানের লক্ষে জিসান আহমেদ এর অন্যত্র বদলীর আদেশ প্রত্যাহার করে পূনরায় সরাইলকান্দি কমিউনিটি ক্লিনিকে বহাল রাখার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ইউপি সদস্য হুমায়ুন কবির সুজন,ব্যবসায়ী রাজীব পাটওয়ারী, সমাজসেবক মোহাম্মদ শেখ সফিউল্যাহ,স্থানীয় অধিবাসী আমেনা আক্তার ও সুধীর ঘোষ প্রমুখ।

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন