POPULAR BD NEWS
Popular BD News Logo

মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজ ছাত্রের আত্মহত্যা!

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৯, ২০২২ | সময়: ৬:১৪ অপরাহ্ণ

মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের হানিরপাড় গ্ৰামে পারভেজ (১৮) নামের কলেজ ছাত্র আত্মহত্যা করেছে।

শনিবার সকালে মতলব উত্তর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শুক্রবার (১৮মার্চ) রাতে ওই কলেজ ছাত্র নিজ বাড়িতে নির্মাণাধীন বিল্ডিংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল।

মৃত পারভেজ মোহনপুর আলী আহম্মদ মিয়া মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং কলাকান্দা ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ছিল। মৃত পারভেজ হানিরপাড় গ্ৰামের শাহজাহান মোল্লার ছেলে।

মৃতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার রাতের এ ঘটনা ঘটে। সকালে নির্মাণাধীন বিল্ডিংয়ে তার নিথর দেহ ঝুলতে দেখে রশি কেটে নামানো হয়।

আত্মীয়-স্বজনরা জানান, সম্প্রতি পারভেজ একটি মোটরসাইকেল কিনে দেয়ার জন্য আবদার করে। কিন্তু মোটরসাইকেল কিনে দেননি। এই কারণেই পারভেজ আত্মহত্যা করেছে বলে ধারণা করছেন তারা।

মতলব উত্তর থানার উপপরিদর্শক (এস আই) নজরুল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃতের বাবার ধারণা, মোটরসাইকেল কিনে না দেয়ার কারণে আত্মহত্যা করেছে তার ছেলে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন