POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ৫০কেজি গাঁজাসহ সাত্তারকে গ্রেফতার করেছে র‌্যাব

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৯, ২০২২ | সময়: ৩:২২ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিবির বাজার এলাকা থেকে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৯ মার্চ কুমিল্লা জেলার কোতোয়ালী থানার বিবির বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানে ৫০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যব।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতোয়ালি থানার বিবির বাজার গাজীপুর গ্রামের আবদুল জলিলের ছেলে মোঃ আবদুস সাত্তার(৩০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন