চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের ঘোসেরহাট চানখাঁর বাজার এলাকায় রিলাক্স পরিবহনের একটি বাসের চাপায় প্রান গেলো অজ্ঞাত নারীর। এই ঘটনায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়।
শুক্রবার দুপুরে চাঁদপুর থেকে কুমিল্লার উদ্দেশ্যে ছেড়ে আসা রিলাক্স পরিবহনের একটি বাস ঘোসেরহাট এলাকায় এসে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে দুমড়ে-মুছড়ে যায় অটোরিকশাটি। ওইসময় পাশেই দাড়িয়ে থাকা নারীকে চাপা দেয় রিলাক্স পরিবহনের বাসটি। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে রিলাক্স পরিবহনের বাসটি জব্দ করে পুলিশ।