POPULAR BD NEWS
Popular BD News Logo

মিস ওয়ার্ল্ড মুকুট জিতেই ইউক্রেনে শান্তির আহ্বান ক্যারোলিনার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১৮, ২০২২ | সময়: ২:২৪ অপরাহ্ণ

মিস ওয়ার্ল্ড ২০২১ মুকুট জিতেই ইউক্রেনে শান্তির আহ্বান জানিয়েছেন ক্যারোলিনা বিলাফস্কা। পোল্যান্ডের হয়ে ২২ বছরের এই তরুণী ৯৬ দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরার স্বীকৃতি পেয়েছেন।

ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোর স্যান জুয়ানের কোকা-কোলা মিউজিক হলে স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় বিজয়ীর নাম ঘোষণা করা হয়।

প্রতিযোগিতায় প্রথম রানারআপ ভারতীয় বংশোদ্ভূত যুক্তরাষ্ট্রের বাসিন্দা শ্রী সাইনি।

আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ দ্বিতীয় রানারআপ।

মিস ওয়ার্ল্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজে এসব তথ্য জানানো হয়। ক্যারোলিনা ব্যবস্থাপনায় স্নাতকোত্তর করছেন। আছে পিএইচডি করার ইচ্ছা। স্বপ্ন দেখেন মোটিভেশনাল স্পিকার হিসেবে ক্যারিয়ার গড়ার।

মডেলিংয়ের পাশাপাশি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন ক্যারোলিনা। ‘জুপা না পিয়েত্রাইনি’ প্রকল্পের মাধ্যমে প্রতি রোববার পোল্যান্ডের একটি শহরের ৩০০ মানুষের কাছে গরম খাবার, পানীয়, পোশাক, মাস্ক ও ওষুধ পৌঁছে দেন তিনি।

ক্যারোলিনা বলেন, ‘এখনও বিশ্বাস করতে পারছি না। মিস ওয়ার্ল্ডের মুকুট মাথায় দিতে পেরে সম্মানিত বোধ করছি।’

সুন্দরী প্রতিযোগীতার এবারের অনুষ্ঠানটি অন্যবারের চেয়ে কিছুটা ব্যাতিক্রম ছিল। যেখানে ইউক্রেনে বিনা উস্কানিতে রাশিয়ার অভিযানের বিরুদ্ধাচারণ করা হয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন পর্বে এ বিষয়ে বার্তা দেয়া হয়েছে। সেলিন ডিওন এবং আন্দ্রেয়া বোসেলি যখন ‘দ্য প্রেয়ার’ গানটি গাইছিলেন তখন দর্শক এবং মঞ্চ উভয় দিক থেকেই মোমবাতি উঁচু করে ধরা হয়ে ছিলো।

সূত্রঃ যুগান্তর
E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন