POPULAR BD NEWS
Popular BD News Logo

আওয়ামীলীগ নেতা সবুজ সর্দারের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালিত

মজিব পাটোয়ারী | প্রকাশিত: মার্চ ১৭, ২০২২ | সময়: ১০:২৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড আ.লীগ নেতা সবুজ সর্দারের আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী কেক কাটার মাধ্যমে সম্পন্ন হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ সর্দারের আয়োজনে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা মহাকালের মহানায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০২তম জন্মবার্ষিকীর আয়োজন করা হয়েছে।

এক বক্তব্য আওয়ামী লীগ নেতা সবুজ সর্দার বলেন,
৭ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের জনসমুদ্রের মাঝে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে তিনি বজ্রকন্ঠে ঘোষণা করেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’। এরই ধারাবাহিকতায় ২৬ মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে দীর্ঘ নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে আমাদের এই দেশ স্বাধীন হয়।

ওইসময় ওয়ার্ড আওয়ামীলীগ যুবলীগ ছাত্রলীগের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন