POPULAR BD NEWS
Popular BD News Logo

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তরপুরচন্ডী ইউনিয়নে দোয়া অনুষ্ঠিত

আশিক বিন রহিম, চাঁদপুর | প্রকাশিত: মার্চ ১৭, ২০২২ | সময়: ৮:৪৪ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার ৭নং তরপুরচন্ডী ইউনিয়নে কেককেটা এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। ১৭ মার্চ বৃহস্পতিবার সকালে তরপুরচন্ডী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ আয়োজন করা হয়।

পৃথক পৃথকভাবে জন্মদিন উদযাপন আয়োজনে প্রথমেই ইউনিয়ন পরিষদের উদ্যোগে চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সচিব তাসলিমা বেগম সহ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যরা কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করেন।

এরপর তরপুরচন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনের কেক কাটা, বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইমাম হাসান রাসেল গাজী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবীর সুমন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক দেওয়ান সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন