POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় মাদকদ্রব্যসহ বিক্রম আটক

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মার্চ ১৭, ২০২২ | সময়: ৮:৪০ অপরাহ্ণ

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার সদর দক্ষিন থানা এলাকা থেকে ১৬১ বোতল ফেন্সিডিল ২৪ ক্যান বিয়ার এবং ৭৮ বোতল বিদেশীমদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কার জব্দ।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৭ মার্চ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানাধীন বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে প্রাইভেট কারে ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ১৬১ বোতল ফেন্সিডিল, ২৪ ক্যান বিয়ার এবং ৭৮ বোতল বিদেশীমদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার বিজয়পুর গ্রামের দাগন চন্দ্র দাস এর ছেলে বিক্রম চন্দ্র দাস(২৭)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিকম জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, বিয়ার এবং বিদেশীমদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ ক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন